শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

‘আলেম ও মাদরাসার বিরুদ্ধে শ্বেতপত্র জাতি প্রত্যাখ্যান করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, গনবিচ্ছিন্ন গুটিকয়েক ব্যক্তির নামে গণকমিশন করে আলেম উলামা ও মাদরাসার বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ ইতিমধ্যে জাতি প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, একটি চিহ্নিত মহল সব সময়ই ইসলামের বিরুদ্ধে লেগে আছে, এই মহলটি বার বার দেশে বিশৃঙ্খ লা সৃষ্টি করে ইসলামপ্রিয় জনতার উপর দোষ চাপাতে ব্যস্ত থাকে। তাদের এ ষড়যন্ত্রে জাতি আর বিভ্রান্ত হবে না।

সোমবার (২৩ মে) খেলাফত মজলিস বার্মিংহামের উদ্যোগে ‘সমাজ গঠনে উলামায়ে কেরামের ভুমিকা ও গণকমিশনের তদন্ত নাটক’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বার্মিংহাম খেলাফত মজলিসে সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবিরের সভাপতিত্বে ও সেক্রেটারী আ ফ ম শুয়াইবের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম, জমিয়তে উলামার সভাপতি মাওলানা এখলাছুর রহমান, ব্রিটিশ মুসলিম স্কুল ও ফুলতলি কম্পলেক্সের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির আল হাসান।

মাওলানা মুকাররম আল হাসান, ক্বারী আব্দুল মুকিত আজাদ, উলামা পরিষদের মিডলেন্ডস সভাপতি মাওলানা আবদুর রব ফয়জী,বি এন পি মিডলেন্ডস সভাপতি সৈয়দ জমশেদ আলী, মসজিদে বিলাল ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ইনামুর রহমান, ফয়েজ উদ্দীন এমবিই, শায়েখ মুহাম্মদ মনির, আব্দুল ওয়াদুদ, মশাহিদ তালুকদার, সৈয়দ কবির আহমদ, কমিউনিটি নেতা আবু নওশাদ, মাওলানা আব্দুল মতিন,মাওলানা আনছার উদ্দীন, হাফেজ আহমদ হুসাইন, হাফেজ আনোয়ারুল হক, মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান, আব্দুল আজিজ, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা ফেরদাউস আহমদ, ক্বারী আব্দুল খানিক মুশতাক, হাজী বুরহান উদ্দীন প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ