শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লাইভে শায়খ আহমাদুল্লাহর প্রশ্নোত্তর নিয়ে এবার আসছে বই ২৫ বছরের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় ইসলামী যুব আন্দোলনের নতুন লোগো অনুমোদন গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা ‘তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তোলা হবে’

বিলাসবহুল পণ্য আমদানি নিষিদ্ধ করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থনৈতিক সংকট কাটাতে বিলাসবহুল পণ্য আমদানি নিষিদ্ধ করেছে পাকিস্তান। এ সিদ্ধান্ত দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার (১৯ মে) পাকিস্তানের গণমাধ্যম ডন এ তথ্য জানায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আর্থিকভাবে শক্তিশালী ব্যক্তিদের এ প্রচেষ্টায় নেতৃত্ব দিতে হবে যাতে কম সুবিধাপ্রাপ্তদের এ বোঝা বহন করতে না হয়, যা পিটিআই সরকার (ইমরানের দল) তাদের ওপর চাপিয়ে দিয়েছিল।

আমদানি নিষিদ্ধ হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে- গাড়ি, মোবাইল ফোন, শুকনো ফল, গৃহস্থালী জিনিসপত্র, ক্রোকারিজ, ব্যক্তিগত অস্ত্র, জুতা, ঘর সাজানোর উপকরণ, দরজা-জানালার ফ্রেম, সস, হিমায়িত মাংস, ফল, কার্পেট, টিস্যু পেপার, আসবাবপত্র, মেকআপ, চকোলেট, মিষ্টান্ন পণ্য, শ্যাম্পু, সানগ্লাস, সিগারেট, বাদ্যযন্ত্র প্রভৃতি।

এদিকে ‘জরুরি অর্থনৈতিক পরিকল্পনা’র আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব।

তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে পাকিস্তানিদের ত্যাগ স্বীকার করতে হবে। এ নিষেধাজ্ঞায় পাকিস্তানের প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার বেঁচে যাবে। সূত্র: ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ