শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সংকটে বিরোধীদের ঐক্যের ঘোষণা মাওলানা ফজলুর রহমানের লাইভে শায়খ আহমাদুল্লাহর প্রশ্নোত্তর নিয়ে এবার আসছে বই ২৫ বছরের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় ইসলামী যুব আন্দোলনের নতুন লোগো অনুমোদন গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা

সর্বকালের সর্বনিম্ন দরে ভারতীয় মুদ্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের পাশাপাশি এশিয়ার অনেক দেশেই ডলারের বিপরীতে কমছে স্থানীয় মুদ্রার দাম। গতকাল ডলারের বিপরীতে ভারতের স্থানীয় মুদ্রা রুপির লেনদেন হয়েছে সর্বকালের সর্বনিম্ন হারে। গতকাল বৃহস্পতিবার ভারতে প্রতি ডলার বিক্রি হয়েছে ৭৭.৭৩ রুপিতে। এই বিনিময় হারেই লেনদেন শেষ হয়েছে।

গত ১০টি ট্রেডিং সেশনেই রুপি ক্রমেই দুর্বল হয়েছে। এ নিয়ে পঞ্চমবারের মতো রুপি দুর্বল রেকর্ড করেছে। ব্লুমবার্গ দেখিয়েছে, রুপি সর্বকালের সর্বনিম্ন ৭৭.৭৩-তে এসে দুর্বল হয়ে পড়েছে।

অন্যদিকে পিটিআই জানিয়েছে, অস্থায়ীভাবে ৭৭.৭২ রুপিতে প্রতি ডলার বিক্রি শেষ হয়েছে। গত বুধবার একতরফা মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার উদ্বেগের জন্য রুপি রেকর্ড সর্বনিম্ন ৭৭.৬১-তে লেনদেন বন্ধ হয়। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া হস্তক্ষেপ না করলে মুদ্রার ক্ষতি আরো অনেক বেশি হতে পারত। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট বাড়ানোর পর থেকেই ভারতীয় রুপি ক্রমে দুর্বল হয়ে পড়ছে।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের কয়েক দিন পর এ বছরের মার্চ মাসে প্রথমবারের মতো রুপির দামের রেকর্ড সর্বনিম্ন হার ছুঁয়ে যায়। এর পর থেকে ভারতের কেন্দ্রীয় ব্যাংক তার বৈদেশিক মুদ্রার রিজার্ভের মাধ্যমে রুপিকে রক্ষা করেছে। ইউরোপের এই যুদ্ধ এরই মধ্যে উচ্চ মূল্যস্ফীতির দিকে আরো ধাক্কা দিয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলতে পারে। সূত্র : এনডিটিভি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ