বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির

উত্তর কোরিয়ায় তিন দিনে ৮ লাখের বেশি করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উত্তর কোরিয়ায় গত তিন দিনে আট লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ রোববার (১৫ মে) উত্তর কোরিয়ার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক দিনে সব মিলিয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে করোনায়।
মাত্র তিন দিনে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২০ হাজার ৬২০ জনের। যাদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী লকডাউনে কড়াকড়ি শুরু করেছে উত্তর কোরিয়া। পণ্য উৎপাদন থেকে পণ্য পরিবহণ— সব কিছু আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিশেষজ্ঞরা দাবি করেছেন, করোনা সংক্রমণ রোধে উত্তর কোরিয়ার উদাসীনতা রয়েছে। দেশে এ পর্যন্ত করোনা টিকাকরণ হয়নি। করোনা পরীক্ষাতেও জোর দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ১২ মে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্তের খবর জানায় উত্তর কোরিয়ার সরকার। করোনার বিস্তার রোধে দেশজুড়ে লকডাউনের আদেশ দিয়েছেন শীর্ষ নেতা কিম জং উন। করোনার বর্তমান পরিস্থিতিকে ‘মহাবিপর্যয়’ বলে উল্লেখ করেন কিম জং উন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ