শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল পদ্মায় দিল্লি অগ্নিকাণ্ড: বহু মানুষের জীবন বাঁচিয়ে হিরো ৫ মুসলিম যুবক

মহাসড়কগুলো স্বাভাবিক সময়ের চেয়েও ফাঁকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের আগের দিন সোমবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অনেকটাই ফাঁকা। অন্য বছরের তুলনায় কম যানবাহন চলাচল করছে এবার।

আজ সোমবার বিকেল পর্যন্ত মহাসড়কের রাবনা বাইপাস, রসুলপুর, পৌলি, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকা পর্যন্ত ঘুরে এমনটা দেখা যায়। ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঘরে ফিরেছেন।

তারা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ ঈদে যানজট এড়াতে বেশ কয়েকটি উদ্যোগ নেয়। যার সুফল পায় মহাসড়কে চলাচলকারীরা।

এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ওয়ানওয়েতে চলছে গাড়ি। ঢাকামুখী যানগুলো বঙ্গবন্ধু সেতুর গোলচত্ত্বর হয়ে ভূঞাপুর দিয়ে এলেঙ্গা মহাসড়কে উঠছে৷ টাঙ্গাইল জেলা পুলিশের প্রায় ৮০০ সদস্য মহাসড়কে দিনরাত পরিশ্রম করছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, রবিবার পর্যন্ত মহাসড়কে ঘর মুখো মানুষ ও যানবাহনের চাপ ছিল। সোমবার মহাসড়ক অনেকটাই ফাঁকা। মহাসড়ক স্বাভাবিকের থেকে ফাঁকা।

এ মহাসড়ক দিয়ে দেশের কমপক্ষে ২৩টি জেলার যানবাহন চলাচল করে। ঈদসহ যেকোনো উৎসবের ছুটিতে যানজট ও ভোগান্তি নিয়মিত হয়। কিন্তু এবার একেবারে ভিন্ন চিত্র।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ