বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’

ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পবিত্র রমজান মাসের শুরুতেও তিনি সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছিলেন।

এবার এক মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আগমুহূর্তে কানাডা-সহ সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানালেন ট্রুডো।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান কানাডার প্রধানমন্ত্রী। ট্রুডোর এই শুভেচ্ছা বার্তা বিবৃতি আকারে দেশটির সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

পবিত্র ঈদ উপলক্ষে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে জানানো এই শুভেচ্ছা জানাতে গিয়ে প্রথমেই সকলকে সালাম দিয়ে বক্তব্য প্রদান শুরু করেন।

টুইটারে দেওয়া ভিডিও বার্তায় কানাডার এই প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ মোবারক! রমজান মাসের সমাপ্তি উপলক্ষে যারা ঈদুল ফিতর উদযাপন করছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস ধরে রোজা পালন, প্রার্থনা ও ইবাদাত করার পর আমি আশা করি আপনারা এই সময়টিকে উপভোগ করতে পারবেন।’

এর আগে গত ২ এপ্রিল পবিত্র রমজান মাস উপলক্ষে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ট্রুডো। সেসময়ও ফেসবুক ও টুইটারে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেছিলেন, কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এটি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি।

তিনি আরও বলেন, মাসব্যাপী রোজা রাখা এবং ইবাদাতের মধ্য দিয়ে সময় পার করবেন মুসল্লিরা। এই মাসের প্রতিটি দিন শেষে পরিবার এবং বন্ধুরা নিয়ম মেনে ইফতার উপভোগের জন্য জড়ো হবেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতারের মধ্যে দিয়ে রোজা ভাঙ্গবেন তারা। আমাদের পরিবার, সোফী এবং আমার পক্ষ থেকে শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই।

জাস্টিন ট্রুডো বরাবরই সমাজ, সামাজিকতা ও মানবতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য প্রশিংসত হয়ে আসছেন। মুসলিমদের প্রতি তার মানবতাবোধ সবসময়ই উল্লেখ করার মতো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ