রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

সংকটের মধ্যেই সংকট আসছে, বিশ্বব্যাংকের সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে খাদ্যের দাম দ্রুত বৃদ্ধি পাওয়াকে ‘মানব বিপর্যয়’ হিসেবে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

কোভিড-১৯ মহামারীর মতো খাদ্য সংকটও বিশ্বের দরিদ্র মানুষকে সবচেয়ে বেশি আঘাত করবে কারণ তারা কম খাবে এবং স্কুলসহ গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অর্থ কম ব্যয় করতে পারবে।

বিবিসি অর্থনীতি সম্পাদক ফয়সাল ইসলামের সাথে এক সাক্ষাৎকারে, মালপাস বলেন, এখনও বিশ্বব্যাপী খাদ্যের মজুদ অনেক রয়েছে এবং প্রত্যেককে খাওয়ানোর জন্য বিশ্বে পর্যাপ্ত খাদ্য রয়েছে। তবে তাদের কাছে খাবার পৌঁছানোর জন্য একটি প্রক্রিয়া স্থাপন করতে হবে। যা সবচেয়ে বেশি প্রয়োজন।

বিশ্বব্যাংকের প্রধান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ক্রমবর্ধমান খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে উন্নয়নশীল দেশগুলি মহামারিতে তাদের ঋণ পরিশোধে অক্ষমতার পরিচয় দিয়েছে। যা তাদের সংকটের মধ্যে সংকট।

তিনি বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে দরিদ্র দেশগুলির ৬০ শতাংশ হয় ঋণের যন্ত্রণায় বা ঋণের সংকটে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

ম্যালপাস দেশগুলোকে পরামর্শ দিয়ে বলেন, বিশেষ করে যাদের টেকসই ঋণ আছে, তাদের ঋণের বোঝা কমাতে দ্রুত কৌশলী হয়ে কাজ করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ