শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

কামরাঙ্গীরচরে পলিথিন কারখানায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচরে একটি পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকালের দিকে কামরাঙ্গীরচরের কয়লারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ওই পলিথিন কারখানায় আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।

এদিকে, কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করছে। তবে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

-এটি