শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া গুরুত্বপূর্ণ মেসেজ ফেরাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের সব দেশেই রয়েছে এর ব্যবহারকারী। নতুন নতুন সুবিধা থাকায় দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। এর একাধিক ফিচার আকৃষ্ট করছে গ্রাহকদের।

হোয়াটসঅ্যাপ এর শক্তিশালী এনক্রিপশন ফিচারের কারণে চ্যাটে থাকে অত্যাধিক নিরাপত্তা। তবে ফোন থেকে হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিলে উক্ত চ্যাট চলে যায়। কেননা হোয়াটসঅ্যাপ এর চ্যাট ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো কোম্পানির নিজস্ব সার্ভারে সেভ করা থাকেনা। যার ফলে হোয়াটসঅ্যাপ এর মেসেজ হারিয়ে ফেলার একটি সম্ভাবনা থেকে যায়।

তবে খুব সহজেই আবার ফিরিয়ে আনতে পারবেন ডিলিট করা মেসেজগুলো। অনেক সময় ভুল করে গুরুত্বপূর্ণ চ্যাট ডিলিট করে ফেলেন। ফলে পড়তে হয় নানা ঝামেলায়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনবেন। অ্যান্ড্রয়েড ও আইফোন উভয়ের ক্ষেত্রে একই উপায়ে কাজটি করতে পারবেন।

১. প্রথমে ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিন।

২. এরপর গুগল প্লে স্টোর থেকে পুনরায় হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন।

৩. ইনস্টল করার পর আপনার ফোন নাম্বার ও নাম প্রদান করে এগিয়ে যান।

৪. ইনস্টলের সময় গুগল ড্রাইভ থেকে চ্যাট “Restore” এর অপশন দেখতে পাবেন। “Restore” অপশনে ট্যাপ করে রিকভারি প্রসেস শুরু করুন।

৫. ডাটা রিকভার সম্পন্ন হওয়ার পর অন-স্ক্রিন ইন্সট্রাকশন অনুসরণ করে ইন্সটলেশন সম্পন্ন করুন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ