শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার ঘটনায় হাদিসুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।

স্থানীয় সময় বুধবার (২ মার্চ) ভোর ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।

যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। জাহাজটিতে ২ নারীসহ ২৯ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান ছাড়া বাকিরা অক্ষত রয়েছে।

জাহাজে থাকা এক নাবিক জানান, জাহাজটি এয়ার স্ট্রাইক (বিমান হামলা) হইছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায় এমভি সমৃদ্ধি। সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালির র‍্যাভেনা বন্দরে যাবার কথা ছিল জাহাজটির। বন্দরটিতে বিভিন্ন দেশের আরো প্রায় ২০টি জাহাজ আটকে আছে। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।

এরপর জাহাজের একাধিক নাবিক নিজেদের ফেসবুক পেজে পরিস্থিতি জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা উদ্ধারের আকুতি জানিয়ে সহায়তা চেয়েছিলেন। এরইমধ্যে এ হামলার ঘটনা ঘটল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ