শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

অব্যবহৃত ডাটা-টকটাইম নিয়ে ১৫ মার্চ থেকে নতুন প্যাকেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৫ মার্চ থেকে নতুন প্যাকেজে মোবাইলের অব্যবহৃত ডাটা ও টকটাইম যুক্ত হবে।

মঙ্গলবার (১ মার্চ) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে বিটিআরসির আগের নির্দেশনা অনুযায়ী, ১ মার্চ থেকে অব্যবহৃত ডাটা ও টকটাইম নতুন প্যাকেজে যুক্ত করার নির্দেশনা ছিল। তবে সেই সিদ্ধান্ত বাতিল করে নতুন তারিখ জানালো সংস্থাটি।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো মেয়াদের ডাটা ও টকটাইম প্যাকেজ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কেনা হলে অব্যবহৃত ডাটা ও টকটাইম নতুন প্যাকেজের সঙ্গে যোগ হবে।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, কোনো অপারেটর নিয়মিত প্যাকেজ, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং গবেষণা ও উন্নয়ন এ তিনটি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারবে। সব ধরনের গ্রাহকদের জন্য নিয়মিত প্যাকেজ হতে পারে সর্বোচ্চ ৫০টি।

গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজও হতে পারে সর্বোচ্চ ৫০টি। বাকি ১০টি প্যাকেজ থাকবে গবেষণা ও উন্নয়ন বিভাগে। এর মাধ্যমে অপারেটররা প্যাকেজের কার্যকারিতা বিশ্লেষণ করতে পারবে। প্রতিটি প্যাকেজে ৩ দিন, ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন এই চার ধরনের মেয়াদ থাকবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ