শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শীতের কাপড় যত্নে তুলে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতকালশেষ, কমতে শুরু করেছে তীব্র শীতের প্রকোপ। কয়েকদিনের মধ্যেই শীতের পোশাকের জায়গা হবে আলমারিতে। বছরজুড়ে এখানেই থাকবে পোশাকগুলো। উল বা পশমি কাপড়গুলো ফাঙ্গাস বা ধূলাবালিতে যেন সেগুলো নষ্ট না হয় সেজন্য কিছু ব্যাপার খেয়াল রাখা উচিত।

উঠিয়ে রাখার আগে ধুয়ে নিতে হবে: মাত্র বারকয়েক পরা হয়েছে এটা ভেবে না ধুয়ে তুলে রাখবেন না কাপড়। সোয়েটার, জ্যাকেট বা থার্মালস না ধুয়ে উঠিয়ে রাখলে ব্যাকটেরিয়া, ধুলা বা গন্ধ মাসের পর মাস উলেই আটকে থাকবে। এসব পোশাক ড্রাই ক্লিনিং করাতে পারেন বা বাসাতেই ধুতে পারেন। ওঠানোর আগে শুকিবে নেবেন ভালো করে।

আর্দ্রতা কম এমন স্থানে রাখুন: স্যাঁতসেঁতে পরিবেশ বা ঘরে আলমারি রাখবেন না। এতে কাপড়ে দ্রুত ফাঙ্গাস পড়ে যায়। শুষ্ক ও পরিচ্ছন্ন স্থানে রাখবেন মূল্যবান শীতের পোশাকগুলো।

ভ্যাকুয়াম ব্যাগে রাখুন: পশমের পোশাক বাতাসহীন ব্যাগে প্যাক করুন। এতে শুধু শীতের পোশাক রাখতে জায়গা কম লাগবে তাই নয়, অতিরিক্ত আর্দ্রতা এবং ধুলোও ঢুকবে না। আর্দ্রতা শুষে নেওয়ার জন্য কিছু সিলিকা বল রাখতে পারেন। ভ্যাকুয়াম ব্যাগে প্যাকিংয়ের ঝামেলা না চাইলে বক্সের মধ্যেও রাখতে পারেন।

এছাড়া শীতের পোশাক ঝুলিয়ে রাখবেন না কখনও। দীর্ঘদিনের জন্য ঝুলিয়ে রাখলে পোশাক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পোশাকের ভাঁজে ন্যাপথালিন রেখে দিতে পারেন। পোকা বাসা বাধতে পারবে না তাহলে। মাঝে মাঝে পোশাক বের করে রোদেও দিতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ