শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা

১ দিনে কোটি টিকাদান বিশ্বে দৃষ্টান্ত: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একদিনে এক কোটি টিকাদান বিশ্বে একটি দৃষ্টান্ত।

তিনি বলেন, বিশ্বের ২০০টি দেশের মধ্যে টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ দশম স্থানে আছে। রাশিয়া এবং জার্মানির মতো উন্নত দেশও আমাদের পেছনে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্দেশনায় টিকাদানে বাংলাদেশ সফল হয়েছে।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সারাদেশে এক কোটি টিকাদান উপলক্ষ্যে আয়োজিত অনির্ধারিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে ৭০ শতাংশ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। ১২ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর ৯৫ শতাংশকে টিকা দেওয়া হয়ে যাচ্ছে।

তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে গণটিকাদান কার্যক্রমের মেয়াদ আরও দুদিন বৃদ্ধি করা হচ্ছে। সারাদেশে এক কোটি ডোজ টিকা কার্যক্রম শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং বিপুলসংখ্যক মানুষ টিকা নেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়েছেন।

তিনি আরও বলেন, টিকার সফলতার কারণে দেশ এগিয়ে যাচ্ছে। অন্যান্য দেশের জিডিপি মাইনাস হলেও বাংলাদেশের জিডিপি ৬ শতাংশের বেশি। করোনায় মৃত্যুর হার অনেক কমে গেছে। আক্রান্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে গেছে। মৃত্যু ও সংক্রমণ কমে আসার ক্ষেত্রে টিকার অবদান রয়েছে।

-এটি