শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিয়মিত হিজাব পরার ঘোষণা দিয়ে শোবিজকে বিদায় জানিয়েছেন বিগ বসের সাবেক তারকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামযাহ আল মাহদী: ভারতের কর্নাটকে হিজাব নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইসলামী জীবনযাপনের ঘোষণা দিয়েছেন মাহজাবিন সিদ্দিকী নামের এক শোবিজ তারকা। এইকসাথে এখন থেকে নিয়মিত হিজাবও পরবেন তিনি।

আজ মঙ্গলবার একাধিক গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

মাহজাবিন সিদ্দিকী ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস, সিজন-১১-এর প্রতিযোগী ছিলেন। সাবেক বলিউড অভিনেত্রী সানা খানের বর্তমান ইসলামী জীবনযাপনে প্রভাবিত হয়ে তিনিও একই পথ অনুসরণের সিদ্ধান্ত নিয়েছেন।

মাহজাবিন সিদ্দিকী নিজের জীবনের মোড় পরিবর্তন নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমি এটি এজন্য লিখছি যে, আমি গত দুই বছর যাবত অনেক হতাশাগ্রস্ত ছিলাম। আমি কিছুই বুঝতেছিলাম না যে, আমার কী করা উচিৎ, যাতে আমার প্রাশান্তি মেলে।’

তিনি আরো লিখেন, ‘মানুষ যখন গোনাহ করে, তখন তার ওই গোনাহের স্বাদ কিছুক্ষণ পরেই তো শেষ হয়ে যায় কিন্তু ওই গোনাহ থেকে যাবে কেয়ামত পর্যন্ত। আমি অনুভব করলাম যে, আমি আসল জীবন ভুলে গিয়ে দুনিয়ার লোকদেখানো জীবনযাপন করছি।’

মাহজাবিন লিখেন, ‘আল্লাহর নাফরমানি করে মানুষের কখনো সুখ লাভ হয় না। আপনি মানুষকে খুশি করার জন্য যত ভালো কাজই করুন এবং তাদেরকে যত সময়ই দেন, তারা কখনোই আপনার সঠিক মূল্যায়ন করবে না। তাই এরচেয়ে ভালো হলো- আপনি আপনার সময় আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করুন, যাতে আমার-আপনার আখেরাত সুন্দর হয়।’

পোস্টের শেষ দিকে তার ভাষ্য, আমি গত এক বছর ধরে সানা খানকে অনুসরণ করে আসছি। তার কথাবার্তা আমাকে মুগ্ধ করেছে। তাকে দেখে আমার ভেতরটা উপদেশ গ্রহণের প্রতি আগ্রহী হয়।’

এরপরই তিনি শোবিজ ছাড়ার ঘোষণা দেন। অনুভূতি জানিয়ে লিখেন, আল্লাহর কাছে তওবা করার পর আমার যে প্রশান্তি লাভ হয়েছে তা আমি মুখে বর্ণনা করতে পারব না। যে প্রশান্তি আমি খুঁজছিলাম তা নামাজ আদায়ের মধ্যে পেয়েছি। একইসাথে আমি এ সিদ্ধান্তও নিয়েছি যে, এখন থেকে নিয়মিত হিজাব পরিধান করব।’

মাহজাবিনের দীর্ঘ এই পোস্টে মন্তব্য করেছেন সানা খান। তিনি বলেছেন, ‘মাশাআল্লাহ! আল্লাহ আপনাকে সাহস ও দৃঢ়তা দান করুন এবং দুনিয়ার মানুষের জন্য আপনাকে কল্যাণ ও প্রশান্তির মাধ্যম বানান।’ সূত্র: ডেইলি জং

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ