মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

ঢাবির সশরীরে ক্লাশ-পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

করোনা সংক্রমণের নতুন ধরন ওমিক্রনের প্রকোপ বাড়ায় দীর্ঘ ১ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল বর্ষের সশরীরে ক্লাশ শুরু হয়েছে। এছাড়া, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলছে।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের একাডেমিক ভবন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে।

তাওহিদ নামে এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাশ শুরু হওয়ায় গত রাতেই গ্রামের বাসা (দিনাজপুর) থেকে এসেছি। সশরীরে ক্লাশ করতে পেরে বেশ ভাল লাগছে।

এ দিকে সংস্কৃত বিভাগে আরিফুল ইসলাম জানান, স্বাস্থ্য বিধি মেনে দুপুরে তার মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সশরীরে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারায় সেও বেশ উৎফুল্ল।

সশরীরে ক্লাসে ফেরার পর শিক্ষার্থীদের করোনা টিকা সনদ যাচাই করা হবে, কিনা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃক যে বিজ্ঞপ্তি আমরা পেয়েছি তাতে টিকা সনদ যাচাইয়ের কোন নির্দেশনা দেয়া হয়নি। এজন্য এ বিষয়টি আমরা আপাতত বিবেচনায় নিচ্ছি না। তবে স্বাস্থবিধি মেনে এবং মাস্ক পরেই ক্লাসরুমে প্রবেশ করতে হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়ায় ঢাবিতে প্রথম দফায় সশরীরে শিক্ষা কার্যক্রম গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

এর পর সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দফায় জাতীয় সিদ্ধান্তের সাথে মিল রেখে ঢাবি ৬ ফেব্রুয়ারি থেকে আরও দুই সপ্তাহ বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করে। এ সময় হল খোলা রেখে, স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা চলমান ছিল। এছাড়াও গ্রন্থাগার, অফিসও খোলা ছিল।

এর মধ্যে গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সশরীরে শিক্ষা কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, বলে জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ