মাওলানা আমীর ইবনে আহমদ। লেখালেখি সাহিত্যচর্চার সাথে তার পরিচয় শিক্ষা জীবন থেকে। শিক্ষকতার পাশাপাশি সাহিত্য অঙ্গনে রয়েছে অবাধ বিচরণ। মৌলিক রচনা, অনুবাদ মিলিয়ে বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে তার। ময়মনসিংহের আলেমদের বৃহত্তর সংগঠন ইত্তেফাকুল উলামার সাহিত্য সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সীরাত চর্চা ও গবেষণা কেন্দ্র-এর মাধ্যমে সীরাতের প্রচার প্রসারে কাজ করে যাচ্ছেেন।
তরুণদের সাহিত্যচর্চা, একুশে বইমেলা ও নিজের লেখালেখিতে আসার বেশ কিছু স্মৃতি নিয়ে ভাষার মাসে তিনি কথা বলেছেন আওয়ার ইসলাম-এর সঙ্গে। একান্ত আলাপচারিতায় তার সঙ্গে ছিলেন প্রতিবেদক নুরুদ্দীন তাসলিম।
লেখালেখিতে কীভাবে আসলেন? আপনার অনুপ্রেরণা কে ছিলো?
আমীর ইবনে আহমদ: ছাত্রজীবনে একটি সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। প্রতিযোগিতায় অংশগ্রহণকে কেন্দ্র করেই পরবর্তীতে লেখালেখিতে পদচারণা।
আরও একটি বিষয় আমাকে লেখালেখিতে আসার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে তাহল, শিক্ষকতা, বয়ান বক্তৃতার থেকেও লেখালেখির প্রভাব বেশি। মানুষের অন্তরে বেশি রেখাপাত করে লেখার আবেদন, এ বিষয়টিও আমাকে লেখালেখিতে আসার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে।
লেখালেখিতে আমার স্বপ্ন পুরুষ ও অনুপ্রেরণা ছিলেন মাওলানা মহিউদ্দিন খান রহ.। সাপ্তাহিক মুসলিম জাহান, মাসিক মদিনা এসব পত্রিকায় লেখালেখির মাধ্যমে বেশ উৎসাহ পেয়েছি।
তবে আনুষ্ঠানিকভাবে লেখালেখির হাতে খড়ি হয়েছে স্বপ্নচারী লেখক মাওলানা যাইনুল আবিদীনের হাত ধরে।
মূলত ছাত্রজীবনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকে কেন্দ্র করে লেখালেখিতে আসা। এখন পর্যন্ত সাধনা এবং অধ্যাবসায় চালিয়ে যাচ্ছি।
কয়টা বই বেরিয়েছে আপনার ? কী বই- অনুবাদ না মৌলিক?
আমীর ইবনে আহমদ: আমার মোট ৭ টি বই প্রকাশ পেয়েছে। এর মধ্যে অনুবাদ, সংকলন রয়েছে। মৌলিক বই আছে একটি।
আমার বইগুলো হল, ‘দাওয়াত ও ইসলাহের নববী পদ্ধতী, সফল দাম্পত্য জীবনের রূপরেখা, মানুষ ও শয়তানের লড়াই, সিরাতে মুস্তাকিম, যিকরুল্লাহ ও দোয়া, প্রিয় নবীজির প্রতি ভালোবাসা ও আনুগত্যের সীমানা, সিরাত অধ্যয়নের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও পদ্ধতি, এই সাতটির মধ্যে ‘সিরাত অধ্যায়ন’ বইটি আমার মৌলিà¦