শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

‘বিএনপি কখনও আয়নায় নিজের চেহারা দেখে না‘

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি গুজবে চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। তিনি বলেছেন, বিএনপি ভোট চুরি, দেশের অর্থ পাচার এবং গুজবে চ্যাম্পিয়ন।

শনিবার শরীয়তপুরের সখিপুরের চারভাগা পাইকবাড়ী আমেনা রওশন হাফেজিয়া মাদ্রাসা মাঠে নড়িয়া উপজেলার সব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, তারা কখনও আয়নায় নিজের চেহারা দেখে না যে, এই বিএনপির প্রতিষ্ঠা কার হাত দিয়ে, অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত দিয়ে। জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার কোনো অভ্যাসই তাদের (বিএনপি) ছিল না বরং কেড়ে নেওয়া, চুরি করাই তাদের অভ্যাস ছিল।

বিএনপি নেতাদের সমালোচনা করে শামীম বলেন, তারা আসলে নির্বাচনই চায় না। তারা নির্বাচনের অর্থ বোঝে না। ভোট চুরি করতে জানে, কিন্তু জনগণের ভোট নিতে জানে না।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য এনায়েতউল্যাহ মুন্সী, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামান, নড়িয়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নওপাড়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মুন্সী, মোক্তারের চর ইউপি চেয়ারম্যান বাদশা শেখ, নশাসন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার, বিঝারী ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ কাজী, ঘড়িষার ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্তী, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, জপশা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মাদবর, রাজনগর ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর, চামটা ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী, ডিঙ্গামানিক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার প্রমুখ।

এনটি