শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চূড়ান্ত করা হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ। আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে এমবিবিএস এবং ২২ এপ্রিল বিডিএস এর ভর্তি পরীক্ষা।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভর্তি কমিটির এক সভায় এটি চূড়ান্ত করা হয়। এই সভায় ভর্তি বিজ্ঞপ্তি, আবেদনের সময়সূচি নির্ধারণ, আবেদন ফিসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করা হয়েছে।

সভা চলাকালীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে আমাদের প্রাথমিক যে সিদ্ধান্ত ছিল সেটিই চূড়ান্ত করা হয়েছে। ভর্তি নীতিমালা তৈরির কাজও শেষ হয়েছে। আবেদনসহ আরও কিছু বিষয় নিয়ে আমাদের আজকের এই সভা অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় আগামী ১ এপ্রিল এমবিবিএস ও ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ