শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

জাহান্নামের ভয়ে হজরত জিবরাঈল আলাইহিস সালামের কান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।। হজরত উমর ফারুক রাজিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘একবার হজরত জিবরাঈল আলাইহিস সালাম তাঁর নিয়মিত আসার নির্ধারিত সময় ছাড়া অসময়ে আমার কাছে চলে আসেন। হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম তাঁর দিকে এগিয়ে গিয়ে বলেন, হে জিবরাঈল! আমি তোমাকে বিবর্ণ দেখতেছি এর কারণ কী?

হজরত জিবরাঈল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মাদ! (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম) আমি আপনার কাছে আসিনি, যতোক্ষণ না আল্লাহ তায়ালা আগুনকে প্রজ্জ্বলন করার আদেশ না করেছেন।

তখন হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম হজরত জিবরাঈল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, হে জিবরাঈল! যেহেতু তুমি আমাকে আগুনের ভীতি প্রদর্শন করতেছো, সুতরায়ং তাহলে তুমি আমার কাছে জাহান্নামের পরিচয় বর্ণনা করো’।

উত্তরে হজরত জিবরাঈল আলাইহিস সালাম বলেন, ‘আল্লাহ তায়ালা জাহান্নামকে প্রজ্জ্বলন করার আদেশ করেছেন। তখন জাহান্নামে আগুন জ¦ালানো হলো। উক্ত আগুনকে এক হাজার বছর প্রজ্জ্বলন করার পর, এটি লাল বর্ণ ধারন করেছে। তার আবার আল্লাহ তায়ালা জাহান্নামকে প্রজ্জ্বলন করার আদেশ করেছেন। তখন জাহান্নামে আগুন জ¦ালানো হলো। উক্ত আগুনকে পূণরায় এক হাজার বছর প্রজ্জ্বলন করার পর, এটি সাদা বর্ণ ধারন করেছে।

তারপর আবার আল্লাহ তায়ালা জাহান্নামকে প্রজ্জ্বলন করার আদেশ করেছেন। তখন জাহান্নামে আগুন জ¦ালানো হলো। উক্ত আগুনকে আবার এক হাজার বছর প্রজ্জ্বলন করার পর, এটি কালো বর্ণ ধারন করেছে। সুতরাং বর্তমানে জাহান্নামের আগুন কালো অন্ধকার বর্ণ ধারনকৃত অবস্থায় রয়েছে। উক্ত আগুনের ফুলকিগুলি আলো দেয় না। তার শিষ নিভে না।

তারপর হজরত জিবরাঈল আলাইহিস সালাম বলেন, ওই সত্তার কসম! যিনি আপনাকে সত্য নবি করে পাঠিয়েছেন। যদি সুঁই এর ছিদ্র পরিমান জাহান্নামকে দুনিয়াবাসীর দিকে উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে জাহান্নামের গরমের তীব্রতায় পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে।

ওই সত্তার কসম! যিনি আপনাকে সত্য নবি করে পাঠিয়েছেন। যদি জাহান্নামবাসীর একটি কাপড় আসমান—জমিনের মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সেটির গরমের তীব্রতায় পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে।

ওই সত্তার কসম! যিনি আপনাকে সত্য নবি করে পাঠিয়েছেন। যদি জাহান্নামের রক্ষীদের একজন দুনিয়াবাসীর দিকে উঁকি দেয়, আর à