বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

এ ‘প্রথম’ ইসরায়েলি কর্মকর্তা নিয়োগ দিলো আরব বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথমবারের মতো ইসরায়েলি অফিসারকে নিয়োগ করার বিষয় নিশ্চিত করেছে বাহরাইন। কোনো আরব দেশে এটি ইসরায়েলের অফিসিয়াল পোস্টিং।

এই কর্মকর্তার পোস্টিং ৩৪টিরও বেশি দেশের একটি আন্তর্জাতিক জোটের কাজের সাথে সম্পর্কিত। জোটটির নাম প্রকাশ করা হয়নি। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় বার্তা সংস্থার একটি বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। এএফপি।

মন্ত্রণালয় বলছে, জোটটির কার্যক্রমের অংশ হিসেবে এই অঞ্চলের আঞ্চলিক জলসীমায় নৌচলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক বাণিজ্য রক্ষা এবং জলদস্যুতা ও সন্ত্রাসবাদের মোকাবেলা করা হবে।

গত ৩ ফেব্রুয়ারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ একটি ঝটিকা সফরে বাহরাইন যান। এ সময় তিনি দেশটির সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি গোয়েন্দা তথ্য, মিল-টু-মিল (সামরিক থেকে সামরিক), শিল্প সহযোগিতা এবং আরও অনেক ক্ষেত্রে সহযোগিতাকে সমর্থন করবে।

বাহরাইন পঞ্চম নৌবহরের সদর দফতরের পাশাপাশি সেন্টকমের জন্য কিছু অপারেশন পরিচালনা করে। এটি মধ্যপ্রাচ্যের জন্য মার্কিন সামরিক সমন্বয় ছাতা সংস্থা, যেখানে ইসরায়েল গত বছর যোগ দিয়েছিল।

ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তির অধীনে ২০২০ সালে সম্পর্ক স্থাপন করে বাহরাইন ও আরব আমিরাত। আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তি হল ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যৌথ বিবৃতি, যা ২০২০ সালের ১৩ আগস্ট সম্পাদন করা হয়। পরবর্তীকালে শব্দটি সম্মিলিতভাবে ইসরায়েল-আমিরাত সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি নাম দেওয়া হয়। পরে এই চুক্তিতে বাহরাইনও যোগ দেয়।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেছিলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লাতিফ বিন রশিদ আল জায়ানি, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের দক্ষিণ লনে চুক্তিটির মধ্যস্থতায় ছিলেন জ্যারেড কুশনার এবং আভি বারকোভিটস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ