শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বেশ কিছু এলাকায় আজ বুধবার প্রায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের কাজের জন্য এসময় গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেড।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে- রাজধানীর মানিকনগর, ধলপুর, গোপীবাগ, গোলাপবাগ, আরকে মিশন রোড, অভয়দাস লেন, কেএম দাস লেন, স্বামীবাগ, হাটখোলা রোড, দয়াগঞ্জ, টিকাটুলি, ওয়ারী, নবাবপুর, বলধা গার্ডেন, বনগ্রাম, উত্তর কমলাপুর, দক্ষিণ কমলাপুর, জসিম উদ্দীন রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ