শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

দেশে সোনার দাম আরও বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা বেড়ে ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকায় দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে এ নতুন দাম কার্যকর করা হবে।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে সোনার মূল্য নির্ধারণের এ তথ্য জানা গেছে।

দাম বাড়ার বিষয়ে এম এ হান্নান আজাদ বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় সোনা বিক্রির অনুরোধ করা হলো।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকায়, ১৮ ক্যারেটের ভরি ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকায় এবং সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকায় বিক্রি হবে।

এতে আরও বলা হয়েছে, বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৩ হাজার ১৩৩ টাকা রয়েছে। তার মানে দাম বর্তমানে ভরি প্রতি বেড়েছে ১ হাজার ৮৬৬ দশমিক ৫২ টাকা। বর্তমানে ২১ ক্যারেটের ভরি ৬৯ হাজার ৯৮৪ টাকা বিক্রি হচ্ছে। যার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ দশমিক ২৮ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬১ হাজার ২৩৬ টাকা। এর ভরিতে দাম বেড়েছে ৫৮৩ দশমিক ২০ টাকা। সনাতন পদ্ধতিতে সোনার প্রতি ভরির দাম ৫০ হাজার ৯১৩ টাকা। তার দাম ভরিতে বেড়েছে ২৯১ দশমিক ৯৬ টাকা।

এদিকে অপর ধাতু রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকায় এবং সনাতন পদ্ধতিতে রূপার প্রতি ভরি ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ