শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

যে জ্ঞান প্রকৃত সফলতার পথ দেখায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আবদুল হামিদ

আল্লাহপাক রাব্বুল আলামীন মানুষকে জ্ঞান দান করেছেন। আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা বানিয়েছেন। মানুষ জ্ঞান অর্জন করে এবং কর্মে লিপ্ত হয়। কারো জ্ঞান সৎকর্মে ব্যবহার হয় আর কারো মন্দকর্মে। সৎকর্মের দ্বারা কীর্তিমান হয়ে পরবর্তী প্রজন্মের কাছে যুগ যুগ ধরে বেঁচে রয়। আর মন্দকর্মের দ্বারা নিন্দিত, কলঙ্কিত ও অপমানিত হয়।

মানুষ কর্মের দ্বারাই নিজের অবস্থান তৈরী করে। কর্মের দ্বারা কেউ শিক্ষক, কেউ কৃষক, কেউ ড্রাইভার, কেউ প্রকৌশলি, কেউ শিল্পপতি, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ রাষ্ট্রপতি হয়। আবার কেউ চুর, কেউ ডাকাত, কেউ মদ্যপায়ি, কেউ মিথ্যাবাদি, কেউ ব্যভিচারি, কেউ অত্যাচারি হয়। মানুষের জ্ঞান আল্লাহর আদেশ-নিষেধের আলোকে পরিচালিত করলে মানুষ সফলতা লাভ করে; অন্যথায় ক্ষতিগ্রস্ত হয়।

মানুষ কি করবে, কি করবে না, কোনটি অপরাধ, কোনটি অপরাধ নয়Ñসে বিষয়ে প্রতিটি সমাজ-সভ্যতারই আলাদা আলাদা নীতিমালা রয়েছে। নির্ধারণকৃত নীতিমালার উর্ধ্বে গিয়ে কেউ অপরাধে লিপ্ত হলে সমাজিক বিধির আলোকে শাস্তির বিধান রয়েছে। গ্রাম থোকে শুরু করে শহর-নগর-বন্দরে আইন, আদালত, কারাগার রয়েছে। ভালো কাজের পুরস্কার দেয়ার ব্যবস্থাও রয়েছে।

কিন্তু এতো আইন, আদালত, কারাগার, ভালো কাজের পুরস্কার আর মন্দ কাজের শাস্তির বিধান থাকার পরেও আমাদের সমাজ দিন দিন এতো অধঃপতন-অবনতির দিকে ধাবিত হচ্ছে কেন?

এর কারণ হচ্ছে, আমাদের সমাজব্যবস্থা আল্লাহ ও তাঁর প্রেরিত রাসূল (সাঃ) -এর বাতানো পথ ও পদ্ধতি থেকে দূরে সরে যাচ্ছে। মানুষকে যিনি সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে বসবাসের সুযোগ করে দিয়েছেন তিনি মানুষের শান্তি-নিরাপত্তার সাথে বেঁচে থাকার জন্য যত আইন-কানুন বা নিয়ম-নীতির প্রয়োজন তা পরিপূর্ণরূপে নির্ধারণ করে দিয়েছেন।

কী কাজ করলে মানুষ শাস্তির উপযুক্ত হবে, আর কী কাজ করলে পুরস্কারপ্রাপ্ত হবে সবই আল্লাহপাক রাব্বুল আলামীন স্পষ্ঠভাবে ব্যক্ত করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে যেসব সমাজ বা সভ্যতা স্রষ্টার বিধানের উর্ধ্বে গিয়ে নিজেদের মনগড়া চিন্তা-চেতনার আলোকে বিধান প্রয়োগ করে জীবনযাপন করেÑসেসব সমাজ বা সভ্যতায় দেখা দেয় বিশৃঙ্খলা, দাঙ্গা-হাঙ্গামা, লুটপাট, অরাজকতা। এসব সমাজ অধঃপতন-অবনতির দিকে ধাবিত হয়।

মানুষের তৈরী মনগড়া বিধান দিয়ে দুনিয়াবি সফলতা, উঁচু দালান আর আকাশে গ্রহ-উপগ্রহ নির্মাণ করা গেলেও মানুষের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন সাধন করে প্রকৃত সফল ও শান্তির সমাজ গঠন করা সম্ভব হয় না। বর্তমান তন্ত্রমন্ত্র এর জলন্ত প্রমান। আর যেসব সমাজ বা সভ্যতা আল্লাহ প্রদত্ত