শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

সংবিধান-আইনের আলোকে দায়িত্ব পালন করব: ওবায়দুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী নির্বাচন কমিশন গঠনে রবিবার থেকেই কাজ শুরু করার ইচ্ছা পোষণ করেছেন অনুসন্ধান কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

তিনি বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি জাতির পক্ষ থেকে আমার উপরে এবং এই কমিটির উপর যে দায়িত্ব দিয়েছেন। আশাকরি সংবিধান এবং আইনের আলোকে সেই দায়িত্ব পালন করতে পারব। চ্যালেঞ্জ তো সব কাজেই আছে। চ্যালেঞ্জ থাকবে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই আশাকরি ১০ জন নিরপেক্ষ নাম বেছে রাষ্টপতির কাছে দিতে পারব; সময়ের মধ্যেই।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সার্চ কমিটির প্রধানের দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

বিগত ইসি নিয়ে নানা বিতর্ক আছে সেখান থেকে বেরিয়ে আসতে আসার ভূমিকা নিয়ে ওবায়দুল হাসান বলেছেন, মানুষের মূল্যায়নটা হয় তার কাজের মধ্য দিয়ে। আমরা ১০ জনের নাম দেব। মহামান্য রাষ্ট্রপতি সেখান থেকে ৫ জনকে মনোনয়ন দেবেন। তারা যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন তারা যোগ্য কি, অযোগ্য।

কারো দৃষ্টিকে কেউ যোগ্য আবার কারো দৃষ্টি কোউ অযোগ্য। এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমরা চেষ্টা করব সবচেয়ে নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তিদেরকেই মনোনিত করতে চাই। করবও আশা করি। রাষ্টপতি সেখান হয়তো ৫ জনকে নিয়োগ করবেন।

তিনি বলেন, আমি এখনও বলতে পারছি না। আমার সহকর্মীদের কারো সঙ্গেই কোনো যোগাযোগই হয় নাই। বিকালে কেবিনেট সেক্রেটারির সঙ্গে কথা বলব। কথা বলে চেষ্টা করব আগামীকাল থেকেই কাজটা শুরু করা যায় কি না?

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ