শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন

‘ভাতের বিনিময়ে পড়াতে চাই’ পোস্টার লাগিয়ে ভাইরাল হওয়া সেই যুবককে খুঁজছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি ‘শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ এমন পোস্টার লাগিয়ে ভাইরাল হওয়া বগুড়ার আলমগীর কবির নামের সেই যুবককে পুলিশ খুঁজছে।

গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বগুড়া সদর থানার ইনচার্জ সেলিম রেজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওর মতো তো আরও অসংখ্য বেকার যুবক আছে। ওর ঘটনাটি আসলে কী? সে যা বলছে আসলে তার সত্যতা কতটুকু এটাই আমরা খোঁজ নিতে চাই। তার প্রয়োজন পড়লে সহযোগিতা করা হবে।

এদিকে জানা গেছে, আলমগীর কবির নামের ওই যুবক বগুড়ার জহুরুল নগর এলাকার বিভিন্ন জায়গায় ‘শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এমন লেখা পোস্টার সাঁটিয়ে দেন। এরপর তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজেও দেন। সেই পোস্টটি ভাইরাল হয়। অন্যদিকে দেশি মিডিয়া ছাড়াও তার পোস্টটি নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও নিউজ করা হয়।

অপরদিকে সদর থানার ইনচার্জ সেলিম রেজা বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর থেকেই ওই যুবকের নম্বরে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ফোন নম্বরটি বন্ধ থাকায় তাকে পাওয়া যাচ্ছে না।

-কেএল