বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

দিনাজপুরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের বিরামপুর উপজেলায় দ্রুতযান ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারে থাকা আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টায় বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলঘুন্টি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টায় একটি প্রাইভেটকার ৬ থেকে ৭ জন ব্যক্তি জেলার হিলির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে কিছু দেখতে না পেয়ে কারের চালক রেলক্রসিংয়ের উপর গাড়ি তুলে দেন। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। গুরুতর আহত আরও ৩ থেকে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

তবে গেটকিপার সাইফুজ্জামান বলেন, রেললাইনের গেটটির কাজ চলছিল। তাই ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রাইভেটকার চালক সেটি না দেখে রেললাইনের উপর প্রাইভেটকার উঠিয়ে দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ