মাওলানা সাখাওয়াত উল্লাহ।।
হিজাব বা পর্দা হচ্ছে আবরণ। যে আবরণ দিয়ে দেহ আচ্ছাদিত করা হয়। আর দেহকে শরিয়তসম্মত পদ্ধতিতে আবৃত করার মাধ্যমে অন্তর পবিত্র রাখা সম্ভব। নামাজ, রোজা, হজ ও জাকাতের মতো পর্দাও একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান।
মহান আল্লাহ বলেন, ‘হে নবী, তুমি তোমার স্ত্রীদের, কন্যাদের ও মুমিন নারীদের বলো, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে। ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ’ (সুরা : আহজাব, আয়াত : ৫৯)
নিম্নে মুসলিমবিশ্বে হিজাব নিয়ে আলোচনা করা হলো—
সৌদি আরব : সৌদি আরবে পোশাকের বিধানের দাবি হচ্ছে আইনত সব নারীকে জনসমক্ষে হাত, মুখ ও পায়ের পাতা ছাড়া সারা শরীর ঢেকে রাখতে হবে। সৌদি বোরকা ঐতিহ্যগতভাবে একটি কালো পোশাক, যা মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢেকে রাখে, এর সঙ্গে থাকে নেকাব যা মুখ ঢেকে রাখে। অনেক সৌদি নারী মাথায় স্কার্ফের সঙ্গে মুখে নেকাব ব্যবহার করেন।
বর্তমানে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের পশ্চিমা ধাঁচে সংস্কার আনার ফলে হিজাবের ব্যাপারে কড়াকড়ি কমে গেছে, এখন চেহারা খোলা রাখার প্রবণতাও দেখা যায়।
তুরস্ক : তুরস্ক ছিল একসময়ে উসমানীয় খেলাফতের কেন্দ্র। কিন্তু মোস্তাফা কামাল পাশা ক্ষমতা দখল করার পর জোর-জবরদস্তি করে হিজাব নিষিদ্ধ করে। ১৯৮০ সালে সামরিক শাসন জারি হওয়ার পর নতুন করে হিজাবের বিরুদ্ধে আইন তৈরি হয়। ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ে, ২০১৩ সালে সরকারি প্রতিষ্ঠানে হিজাবের ওপর নিষিদ্ধতা উঠিয়ে দেওয়া হয়। ২০১৪ সালে হাই স্কুলের ছাত্রীদের হিজাব পরা আইনসম্মত করা হয়। ২০১৬ সালে পুলিশ ও কোর্টে হিজাব পরার অনুমোদন দেওয়া হয়। ২০১৭ সালে প্রতিরক্ষা বাহিনীর নারী অফিসারদের হিজাবের অনুমোদন দেওয়া হয়। এভাবে ধীরে ধীরে তুরস্কে হিজাব চালু করার চেষ্টা অব্যাহত আছে।
তিউনিশিয়া : ১৯৮১ সালে তিউনেশিয়ার সরকার স্কুল ও সরকারি ভবনে মাথায় স্কার্ফ নিষিদ্ধ করে। ২০১৪ সালে তিউনিশিয়ায় বিপ্লব সম্পন্ন হলে হিজাবের ওপর নিষেধাজ্ঞা উঠে যায়।
আফগানিস্তান : আফগান নারীরা সাধারণত বিশেষ ধরনের বোরকা বা চাদরি পরেন। চাদরি হচ্ছে বোরকার মতো একটি পোশাক, যার মধ্যে জালের মতো একটি অংশ থাকে, যা চোখকে ঢেকে রাখে। এটি ইসলাম-পূর্ব যুগ থেকেই পশতুন নারীরা পরে থাকেন।
আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবান শাসনামলে আফগান নারীদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক ছিল। ২০২১ সালে তালেবান আবারও দেশটিতে ক্ষমতায় আসে। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, ‘তালেবান আমলে আফগানিস্তানে নà