বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

জাফলংয়ে বনভূমিতে নির্মিত অবৈধ বসতবাড়ি উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা।।

গোয়াইনঘাট সিলেট>

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বনবিটের তামাবিল বনভূমিতে অবৈধভাবে নির্মাণ করা আধাপাকা একটি বসতবাড়ি উচ্ছেদ করেছে বনবিভাগ।

রবিবার দুপুরে জাফলং বনবিট কর্মকর্তা প্রদীপ চন্দ্রমন্ডল'র নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জাফলং বনবিভাগে কর্মরত বনকর্মী। তবে, ভবন মালিকরা তাদের জমি খতিয়ানভুক্ত বলে দাবি করে এর প্রতিকার চেয়ে মামলা করবেন বলে জানান।

বনবিভাগ সূত্র জানায়, সিলেট বনবিভাগের আওতাধীন গোয়াইনঘাট উপজেলার জাফলং বনবিটের এলাকার বনভূমিতে কিছু অবৈধ দখলদার পাকা বসতঘর নির্মাণ করছিল।

জাফলং বনবিট কর্মকর্তা প্রদীপ চন্দ্র,মন্ডল বনকর্মীদের সঙ্গে নিয়ে তামাবিল এলাকার সংরক্ষিত বনাঞ্চলের, ১৭০ দাগে অভিযানে যান। সেখানে স্থানীয় ফারুক আহমেদ'র নির্মাণাধীন আধাপাকা একটি বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সারি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাদ উদ্দিন জানান, চিহ্নিত বনদস্যুরা অবৈধ বসতবাড়ি নির্মাণ করছে- এ ধরনের খবর পেয়ে অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়।

জাফলং বনবিট কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল জাফলং বনবিভাগ এলাকায় আজ রবিবার অভিযান চালানো হয়। এ সময় নির্মাণাধীন একটি বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়। এদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ