বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

‘আমার জন্য দোয়া করবেন যেন সঠিকভাবে আপনাদের সেবা করতে পারি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ীতে ৭০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তার এই কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

গতকাল শনিবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা মহাবিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়।

এসময় ডা. মুরাদ হাসান বলেন, 'আমার মত ক্ষুদ্র মানুষকে আপনারা ভোট দিয়ে সরিষাবাড়ীর এই আসনে নির্বাচিত করে এলাকার গরীব মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি আজন্মের কৃতজ্ঞতা জানাই সরিষাবাড়ীবাসীকে। আমাদের এই সামান্য পরিসর আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য আমি চিরকৃতজ্ঞ।

তিনি বলেন, আমাদের কম্বল বিতরণের আয়োজন এখানেই শেষ নয়, এটা অব্যাহত থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিকভাবে আপনাদের সেবা করতে পারি। সরিষাবাড়ীবাসীর সেবা করে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি।'

জানা যায়, কম্বল বিতরণ অনুষ্ঠানে পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহকারি কমিশনার (ভুমি) ফাইযুল ওয়াসীমা নাহাত মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, সাবেক ভিপি খোরশেদ আলম, পোগলদিঘা মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন, অধ্যক্ষ মোহছেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ