বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

গাজীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ (২৯ জানুয়ারি) শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জামুদ গ্রামের আব্দুল গনির ছেলে আব্দুল কাদির (৩২) ও একই গ্রামের মৃত শাহ নেওয়াজ খানের ছেলে কাজল মিয়া (৩৬)।

কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মোল্লা জানান, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে কোনাবাড়ি থেকে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে স্থানীয় বাইমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ