বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮


ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের করোনা পজেটিভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক টুইটার পোস্টে এ তথ্য জানান তিনি।

এক টুইটার পোস্টে এস জয়শংকর লেখেন, ‘করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের যাবতীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।’

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে তিনি করোনা থেকে সেরে উঠেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ