বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

১১ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল ফুলপুর উপজেলা আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে ১১ জনকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন ১নং ছনধরা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সালাম (আনারস), ২নং রামভদ্রপুর ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ছাইফুল ইসলাম, ৩নং ভাইটকান্দি ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নাজমুল ইসলাম রিপন, একই ইউনিয়নে মোটর সাইকেল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী উপজেলা যুব লীগের সদস্য মো. শাহজাহান।

এছাড়া বহিষ্কৃতরা হলেন ৫নং ফুলপুর সদর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রেজাউল হক ফকির রাসেল, একই ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ৬নং পয়ারী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হেকিম (টেলিফোন)।

বহিষ্কৃতদের মধ্যে আরো রয়েছে, ৮নং রূপসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. আমির উদ্দিন তালুকদার (টেবিল ফ্যান) ও ১০নং বওলা ইউনিয়নে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হামিদুল্লাহ খান মিন্টু (মোটর সাইকেল), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া (চশমা) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান শরীফ (টেলিফোন)।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ