শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান নিচ থেকে ১৩তম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে ১৩তম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে কেবল খারাপ অবস্থায় আছে আফগানিস্তান।

মঙ্গলবার সিপিআই-২০২১ প্রকাশ উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এ কথা জানিয়েছে।

বাংলাদেশের স্কোরে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ ১০০ নম্বরের মধ্যে ২৬ যা চার বছর ধরে একই রয়েছে। অবশ্য নিচ থেকে একধাপ এগিয়েছে বাংলাদেশ।

দুর্নীতির ধারণা সূচকের বিভিন্ন তথ্য তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের অবস্থান হতাশাজনক। কারণ, ১০ বছর ধরে প্রবণতা হলো স্কোরটি এক জায়গায় স্থবির হয়ে আছে।

তিনি বলেন, সরকারের সর্বোচ্চ মহল থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখানোর রাজনৈতিক অঙ্গীকার থাকলেও সেটি ঠিকমতো কার্যকর হচ্ছে না। কারণ, যাদের হাতে এই দায়িত্ব, তাদের একাংশই দুর্নীতির সঙ্গে জড়িত।

মোট ১০০ নম্বরের মধ্যে ৮৮ পেয়ে শীর্ষে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড। মাত্র ১১ নম্বর নিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে তথা নিচ থেকে প্রথম হয়েছে সুদান। আর ১৩ নম্বর পেয়ে নিচ থেকে দ্বিতীয় হয়েছে সিরিয়া সোমালিয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ