বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

শ্রীপুরে যাত্রী ভর্তি ট্রেনের বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের শ্রীপুরে বলকা কমিউটার নামে যাত্রী ভর্তি ট্রেনটির বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে প্রায় ২শ গজ দূরে চলে যায় ট্রেনটি। পর স্থানীয় লোকজনের ডাকাডাকি শুনে হুঁশ এলো ট্রেনটির চালকের।

ট্রেনের ভেতরের যাত্রীরা জানালা দিয়ে হঠাৎ দেখতে পান ট্রেনের বগি থামলেও ছুটে চলছে ইঞ্জিন। আচমকা ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্টেশনের টিকিট ম্যানেজার সোহেল জানান, সোমবার (২৪ জানুয়ারি) ঝারিয়া ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা বলকা কমিউটার ট্রেনটি শ্রীপুর স্টেশনে চারটার দিকে এসে দাঁড়ায়। পরে ট্রেনটি শ্রীপুর স্টেশন থেকে চারটা দশ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়।

সোহেল আরো জানান,শ্রীপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মুহূর্তে ইঞ্জিনের সঙ্গে বগিকে যুক্ত রাখা হুইস পাইপটি ভেঙ্গে ইঞ্জিন থেকে বগি আলাদা হয়ে পড়ে। এ ঘটনায় প্রায় দেড় ঘটনা পর বগির সাথে ইঞ্জিন যুক্ত করে ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে ট্রেনটি। তবে এ ঘটনায় কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ