বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

চান্দিনায় বাসের ধাক্কায় প্রাইভেটকার খাদে, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার চান্দিনা উপজেলায় বাসের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার তীরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের বাখরাবাদ গ্রামের মৃত খলিলুর রহমান সুয়ার ছেলে টুটুল ও দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারার মাহফুজ।

নিহতের আত্মীয় বশির আহমেদ জানান, মাহফুজ ও টুটুল আত্মীয়। বিকেলে তারা চান্দিনা থেকে প্রাইভেটকারযোগে ইলিয়টগঞ্জ যাওয়ার পথে তীরচর এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে টুটুল নিহত হন।

এদিকে আহত মাহফুজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দাউদকান্দি ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, পদ্মা এক্সপ্রেসের বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ