শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

'গ্যাস-বিদ্যুৎ-সারের মূল্যবৃদ্ধির কোন উদ্যোগ নেয়া হয়নি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারির এই সময়ে সরকারের পক্ষ থেকে গ‍্যাস, বিদ‍্যুৎ ও সারের মূল‍্যবৃদ্ধির কোন উদ‍্যোগ নেয়া হয়নি বলে জানিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (২৩জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, গ‍্যাস, বিদ‍্যুৎ ও সারের মূল‍্যবৃদ্ধির কোন উদ‍্যোগ নেয়া হয়নি। আমি এই বিষয়ে যখন জানব তখন আপনাদের বিস্তারিত জানাব।

তিনি বলেন, আমরা সব সময় চ‍্যালেঞ্জের মধ‍্যে কাজ করছি। গতবছর করোনা নিয়ে যতটা ভয় পেয়েছিলাম ততটা ক্ষতি হয়নি। আমরা সফলভাবে করোনা মোকাবিলা করতে পেরেছি। এবারও পারব।

আজকে ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে ৪টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের ১টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, সেতু বিভাগের ১টি, খাদ্য মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ