শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ.-এর সহধর্মিণী হাসপাতালে ভর্তি, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।
নির্বাহী সম্পাদক>

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ.-এর সহধর্মীনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগসহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন আযহার আলী আনোয়ার শাহ রহ.-এর ছোট জামাতা মাওলানা জালালুল ইসলাম।

তিনি বলেন, ডিসেম্বরের ১০ তারিখে রিলিজ নিয়ে আমরা তাকে বাড়ি নিয়ে যাই। গত কয়েকদিন খাবার দাবার বন্ধ হয়ে যাওয়ায় শারীরিকভাবে ভেঙ্গে পরেছিলেন তিনি। তাই আবারো রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসা হয়।

এই মহিয়সী নারীর দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ছিলেন বাংলাদেশে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অন্যতম সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি। তিনি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়াও বাংলাদেশের প্রখ্যাত এই আলেম কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী জামে মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন।

বার্ধক্যজনিত রোগে তিনি ২০২০ সালের ২৯ জানুয়ারি রাজধানীর ঢাকার শঙ্করের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

ওআই/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ