শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

করোনার ওষুধ উৎপাদনের লাইসেন্সের অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘের মেডিসিন পেটেন্ট পুল (এমপিপি) যৌথভাবে জেনেরিক ওষুধ প্রস্তুতকারকদের নেটওয়ার্ক প্রসারিত করতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অন্তর্ভুক্ত করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির উৎপাদনের জন্য বাংলাদেশের কোম্পানি হিসেবে এমপিপি’র সাব-লাইসেন্স পেল বেক্সিমকো ফার্মা।

কোভিড-১৯ এর চিকিৎসার জন্য এই মুখে খাওয়ার ওষুধটি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক অ্যান্ড কোং ইনক এবং রিজব্যাক বায়োথেরাপিউটিকস যৌথভাবে প্রস্তুত করেছে।

কোভিড-১৯ চিকিৎসার মুখে খাওয়ার জন্য মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ওষুধটি ব্যবহার করা হবে।

ওষুধটি ২০২১ সালের ৪ নভেম্বর যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি থেকে যুক্তরাজ্যে শর্তসাপেক্ষ বাজারজাতকরণের অনুমোদন পায়। একই বছর ২৩ ডিসেম্বর মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছিল।

সারা বিশ্বে সাশ্রয়ী মূলে মলনুপিরাভির পৌঁছে দিতে গত বছর অক্টোবরে এমপিপি এবং এমএসডিন একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে এমপিপি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ওষুধটি সরবরাহ নিশ্চিত করতে বিশ্বব্যাপী জেনেরিক ওষুধ প্রস্তুতকারকদের ওষুধটি উৎপাদনের সাব-লাইসেন্স দিতে পারে।

বাংলাদেশে করোনা রোগীদের চিকিৎসার জন্য মলনুপিরাভির দেশেই তৈরি করবে বেক্সিমকো ফার্মা। এমপিপি থেকে লাইসেন্সের অধীনে সফল প্রযুক্তি স্থানান্তর এবং উৎপাদন নিয়ন্ত্রক সংস্থা অনুমোদনের পর চলতি বছরের শেষ থেকে দেশে বিক্রি এবং রপ্তানি শুরু করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে মেধাস্বত্ব মওকুফের অধীনে গত বছরের ৯ নভেম্বর ঘোষণাকৃত মলনুপিরাভির (ইমোরিভির)-এর নিজস্ব জেনেরিক সংস্করণ বিক্রি চালিয়ে যেতে পারবে বেক্সিমকো ফার্মা।

বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান (এমপি) বলেন, মহামারি শুরুর পর থেকে আমরা রোগীদের কোভিড-১৯ চিকিৎসা সহজলভ্য এবং সাশ্রয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতাই জাতিসংঘের মেডিসিন পেটেন্ট পুল মলনুপিরাভির উৎপাদনের জন্য সাব-লাইসেন্স দেওয়ায় আমরা আনন্দিত। এই ধরনের একটি মর্যাদাপূর্ণ সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যà¦