বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেসবুকে ইসলাম নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অপরাধে মাসুদ রানা (২৮) নামের এক যুবককে আটক করেছে মিঠাপুকুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোরে মিঠাপুকুর উপজেলার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গ্রেফতার মাসুদ রানা উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোসাইহাট বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

মাসুদ রানা নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে ধর্ম ও রাষ্ট্র নিয়ে বিদ্বেষমূলক পোস্ট ও উষ্কানি ছড়ানোর চেষ্টা করে আসছিলেন।

রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদ রানা দীর্ঘদিন ধরে নিজ নামের ফেসবুক আইডিতে উষ্কানিমূলক অপপ্রচার চালিয়ে আসছিল। এ ধারাবাহিকতায় বুধবার ইসলাম ধর্ম নিয়ে ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি অবমাননাকর পোস্ট দেন । বিষয়টি নজরে এলে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, গ্রেফতার মাসুদ রানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ