বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

চট্টগ্রামের মারকাযুর রাশাদ মাদ্রাসায় তরবিয়তি সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান: চট্টগ্রাম বন্দর নগরীর ঐতিহ্যবাহী দ্বীনি ও দাওয়াহ মূলক প্রতিষ্ঠান মারকাযুর রাশাদ মাদরাসা ও মারকাযুর রাশাদ নৈশ মাদরাসার যৌথ উদ‍্যোগে এক তরবিয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১৯জানুয়ারি) বাদ এশা মাদরাসা মিলনায়তনে এ ব‍্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি ওসমান সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের সিনিয়র মুহাদ্দিস, লেখক ও গবেষক শাইখ হারুন আজীজি নদভী।

এই সম্মেলনে হালিশহর তাহফীজুল কুরআন মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইউনুস আলি, আয়েশা সিদ্দীকা বালিকা মাদরাসার পরিচালক মাওলানা শহীদুল ইসলাম, মদীনাতুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ শিহাব উদ্দীন, দারুচছুন্নাহ মাদরাসার শিক্ষক মাওলানা খবীরুল ইসলামসহ বিভিন্ন মাদরাসার মুহতামিম, ইমাম, খতীব, শিক্ষক ও এলাকার নানা পেশার গণ‍্যমাণ‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

মুসলিম তরুণদের জন‍্য জ্ঞান অর্জনের গুরুত্ব বিষয়ে আলোকপাত করতে গিয়ে শাইখ হারুন আজীজি বলেন, এই উম্মাহ হচ্ছে পড়ালেখার জাতি। যতদিন তারা পড়ালেখায় মগ্ন ছিলো ততদিন তারা ইতিহাসের পাতায় চির ভাস্বর ছিলেন। জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় তাদের ব্যাপক উপস্থিতি ছিলো। কুরআন-সুন্নাহর জ্ঞানে পারদর্শী হয়ে তারা গোটা বিশ্বকে একটি সুন্দর আদর্শ ও নির্মল সংস্কৃতি উপহার দিয়েছেন। আজ ও যদি তরুণ যুবকরা ইসলামী জ্ঞান অর্জনে এগিয়ে আসে তবে তারাও হবে আলোকিত মানুষ। সুতরাং আলোকিত মানুষ হতে ইসলামী জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।

পরিশেষে দেশ, জাতি ও ইসলামের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শাইখ আযিযীর দুআ- মুনাজাতের মাধ‍্যমে সম্মেলনের সমাপ্তি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ