বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

প্রতিবন্ধী ইয়াছিনের ২ মেয়ের পড়ালেখার দায়িত্ব নিল পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার প্রতিবন্ধী ইয়াছিন মিয়ার অর্থাভাবে পড়ালেখা বন্ধ হওয়া দুই মেয়ে ইয়াছমিন আক্তার ও ফারজানা আক্তারের পড়ালেখার সমস্ত দায়িত্ব ভার নিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা পানছড়ির মোহাম্মদপুর এলাকায় এসে খোঁজ খবর নেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাদের পড়ালেখার সকল দায়িত্বভার গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক সুমন আহমেদ, যুগ্ন আহ্বায়ক মুহা. ইব্রাহীম খলিল, সদস্য সচিব মেহেদী হাসান, সাধারণ সদস্য মুজাহিদুল ইসলাম, দৈনিক আজকের জনবাণী পত্রিকার পানছড়ি উপজেলা প্রতিনিধি মিঠুন সাহা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মুহা. শাহাদাৎ হোসেন কায়েস, সদস্য মুহা. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা কমিটির আহবায়ক সুমন আহমেদ জানান, দুইবোনের ভর্তি প্রক্রিয়া সহ যাবতীয় সবকিছু দ্রুত তম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাদের আশ্বাস প্রদান করেন। ভবিষ্যতে তাদের পড়াশুনাকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন।

-এএ