বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

৪ ঘণ্টা পর দুই মাদরাসা ছাত্রকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় ৪ ঘণ্টা পর হিলি সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই মাদরাসা ছাত্রকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। তাদেরকে থানায় হস্তান্তর করবে বিজিবি।

গতকাল রোববার (১৬ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে আরাফাত হোসেন শান্ত (১৫) এবং রুহুল আমিন (১৩) নামের ১০ম ও অষ্টম শ্রেণির দুই মাদরাসা ছাত্রকে ধরে নিয়ে যায় বিএসএফ।

রুহুল আমিন আলীহাট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং আরাফাত হোসেন একই গ্রামের আরমান আলীর ছেলে। তারা আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদরাসার ছাত্র।

আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদরাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, ‘আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের করোনার টিকাদানের জন্য হিলি স্থলবন্দরে টিকাকেন্দ্রে নিয়ে আসি। টিকাদান শেষে ছাত্রছাত্রীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়।’

তিনি বলেন, ‘কিন্তু আরাফাত ও রুহুল হিলি সীমান্তের চেকপোস্ট গেটের দিকে বেড়াতে আসে। বেড়ানোর একপর্যায়ে সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে পেরিয়ে ভারত অংশে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ