বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নির্বাচনে হেরে সাক্ষাৎকারে যা বললেন তৈমুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইভিএম এবং পুলিশি বাধা ও গ্রেপ্তারের কারণে নির্বাচনে এমন পরাজয় হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পরাজিত প্রার্থী তৈমুর আলম খন্দকার।

আজ সোমবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, ইভিএম এর মাধ্যমে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। তৈমুর বলেন, আমি আগেও বলেছি ইভিএম একটি চুরির বাক্স। এখন বলছি, এটি ডাকাতির বাক্স।

এক প্রশ্নের জবাবে তৈমুর আলম বলেন, শামীম ওসমানের নাম নিয়ে কিছু লোক নিজেকে হিরো মনে করে। পত্রপত্রিকায় এটা খুব খায়। আমি শামীম ওসমানের নাম জপে নিজেকে হিরো মনে করি না।

শামীম ওসমান একজন ভালো মাপের গণভিত্তিক নেতা। আমারও গণভিত্তি আছে। অতএব শামীম ওসমানের পায়ে দিয়ে হাঁটি না, আপনাদের বহুবার বলেছি। কিন্তু আপনারা কেন জানি, এই কথাটা ঘুরিয়ে ঘুরিয়ে আনতে চান। আপনাদের কি স্বার্থ এটা জানি না। শামীম ওসমান তার পায়ে চলে, আমি আমার পায়ে চলি।

সিটি নির্বাচনে পরাজিত এই মেয়র প্রার্থী বলেন, মানুষজন পরিবর্তন চায়। কিন্তু প্রধানমন্ত্রী তো পরিবর্তন চান নাই। প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশে একমাত্র ক্ষমতাধর ব্যক্তি। তিনি যাকে যতটুকু ক্ষমতা দেয়ার মনোবাসনা করেন, সে ততটুকু ক্ষমতা পায়।

প্রসঙ্গত, গতকাল রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ১৯২টি কেন্দ্রে ১ লাখ ৫৯ হাজার ৫৭ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র পদে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

আর হাতি মার্কা নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট। দুই প্রার্থীর ভোটের পার্থক্য ৬৬ হাজার ৫৩৫ ভোট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ