বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

চট্টগ্রামে আরও ২৯৬ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২৯৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। শনাক্তের হার ১৪.৫২ শতাংশ। তবে এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২৯৬ জনের শরীরে করোনা ধরা পড়ে। পরীক্ষায় তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। শনাক্তদের মধ্যে ২৬৩ জন নগরের ও ৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৫২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৪৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩০ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২১ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২ জন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে নয়জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে চারজনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ চার হাজার ১৮৮ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩৫ জনে।

-এএ