বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

শ্রীপুরে ছুরিকাঘাতে দোকান ম্যানেজার খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের শ্রীপুর পৌরের গড়গড়িয়া মাস্টারবাড়ি একটি দোকানে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। গেল বুধবার রাত দশটার দিকে গড়গড়িয়া মাস্টার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতের নাম জয়নাল আবেদীন (৫৫)। সে আব্দুল মোতালেব মোল্লার ইমরান এন্টারপ্রাইজ নামে দোকানে চাকরি করতো।

নিহত জয়নাল আবেদীন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউখাইঘানা এলাকার মৃত এলাহী বক্স মুন্সির ছেলে। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাত পৌনে দশটার দিকে এক যুবক ক্রেতা সেজে কিছু কেনার কথা বলে দোকানে ঢুকে।

এ সময় বাইরে কয়েকজন অপেক্ষা করতে থাকে। দোকানের মালিক না থাকায় একা একাই হিসাব-নিকাশ করছিলেন জয়নাল। পরে মালামাল দেখার কথা বললে, জয়নাল ওই কাস্টমারকে দোকানের পেছনের দিকে নিয়ে যেতে থাকে। এ সময় আকস্মিকভাবে পেটের নিচের অংশে ছুরিকাঘাত শুরু করলে মাটিতে লুটিয়ে পড়ে জয়নাল।

এ সময় দোকানের ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে ওই যুবক। পরে গোংগানির আওয়াজে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তায় আলহেরা ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে মারা যান জয়নাল।

শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে এসআই কামরুল হাসানকে ঘটনাস্থলে পাঠিয়েছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ