শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ফিলিস্তিনি হামলাকারী ভেবে নিজেদের গুলিতেই ইসরায়েলের ২ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নবী মুসা সামরিক ঘাঁটিতে ‘ফ্রেন্ডলি ফায়ারে’ (নিজেদের গুলিতে) ইসরায়েলের ২ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে তাদের একটি ঘাঁটির কাছে টহল দেওয়ার সময় ওই দুই সেনা কর্মকর্তাকে ভুলবশত ফিলিস্তিনি হামলাকারী ভেবে গুলি করে হত্যা করা হয়। গতরাতে এই ঘটনা ঘটেছে উল্লেখ করা হয়েছে। জর্দান উপত্যকায় ইসরায়েলের ওই ব্রিগেডের এলিট কমান্ডো ইউনিটে এই ঘটনা ঘটেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, নিহত দুই কর্মকর্তাই মেজর পদমর্যাদার এবং তাদের নাম হচ্ছে ওফেক আহারন এবং ইতামার এলহারার।

নবী মূসা ঘাঁটির কাছে ইসরায়েলি সেনাদের মহড়া শেষ হওয়ার পর এই ঘটনা ঘটে। ইসরায়েলি বাহিনী জোর দিয়ে বলেছে, মহড়ার সময় এই ‘ফ্রেন্ডলি ফায়ারের’ ঘটনা ঘটেনি। সূত্র: পার্সটুডে, আল-জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ