মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

রাজধানীর মুগদা জামিতুস সালাম মদিনাবাগ মাদরাসার মাহফিলের স্থান পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: রাজধানীর মুগদার জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাাহফিলের স্থান পরিবর্তন করা হয়েছে।

মাহফিল বাস্তবায়ন কমিটি সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে জারি হওয়া সরকারী বিধি-নিষেদের কারণে আয়োজনের স্থান পরিবর্তন করা হয়েছে। আজ বাদ আসর থেকে মাহফিলটি অনুষ্ঠিত মুগদা মদিনাবাগের বায়তুল ওয়াদুদ জামে মসজিদে।

জানা যায়, ৮ম বার্ষিক এ ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবাের্ড বেফাক-এর সভাপতি মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া তালীমিয়া মাদরাসা ঢাকা’র প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক-কুয়াকাটা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাইতুল ওয়াদুদ জামে মসজিদ ঢাকা’র খতিব মাওলানা সাদেকুর রহমান আজহারী

এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট, ঢাকা-৯ আসনের সাংসদ জনাব সাবের হােসেন চৌধুরী এমপি।

অন্যান্য ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত থাকবেন ঢাকান মালিবাগ মােড় বাইতুল আমিন জামে মসজিদ মাওলানা হাম্মাদুল্লাহ রাহমানী, মুগদা থানা ইমাম উলামা পরিষদের সভাপতি হাফেজ মাও. তােফাজ্জল হােসাইন, ঢাকা মানিকনগর জহির উদ্দিন আহমদ ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জুবায়ের আহমদসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।

সবাইকে জিকিরের সাথে দলে দলে যোগদান করে জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মাহফিল বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জনাব আলহাজ্ব ওমর ফারুক।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ