শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

নাইজেরিয়ায় ক্রমাগত সন্ত্রাসী হামলার নিন্দা জানালো আল-আজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিশরের আল-আজহার নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং দেশটির জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানিয়েছে।

আল-আজহার আল-শরিফ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোমা হামলার নিন্দা জানিয়ে এবং ফেডারেল রিপাবলিক অফ নাইজেরিয়ার প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

সম্প্রতি উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় দস্যুদের সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২০০ জন নিরীহ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

আল-আজহার সোমবার এক বিবৃতিতে নিরীহ মানুষকে লক্ষ্য করে অপরাধমূলক হামলার নিন্দা জানিয়ে গুরুত্বারোপ করে বলেছে: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক সুযোগ-সুবিধা এবং সহায়তার প্রয়োজন।

বিবৃতির শেষে আল-আজহার নিহতদের পরিবার এবং নাইজেরিয়ার জনগণের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য এবং বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ