বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

যশোরের অভয়নগরে নবনির্বাচিত মেম্বারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের এক নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য (মেম্বার) উত্তম সরকারকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত উত্তম সরকার হরিশপুর গ্রামের অশান্ত সরকারের ছেলে। গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুন্দলী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।

উত্তম সরকারের কাকা স্বপন কুমার সরকার জানান, সোমবার রাতে উত্তম সরকার উপজেলার সুন্দলী বাজার থেকে মোটরসাইকেলে করে হরিশপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত সোয়া ৮টার দিকে উত্তম হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে অপর একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাদের গতিরোধ করেন। এরপর তারা উত্তমের বুকের বামপাশে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই উত্তমের মৃত্যু হয়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, দুর্বৃত্তদের গুলিতে উত্তম সরকার নিহত হয়েছেন। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ