বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটের শ্রেষ্ঠ সার্কেল শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা।।

গোয়াইনঘাট সিলেট>

সিলেটের গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার(এএসপি) প্রবাস কুমার সিংহ সকল ক্যাটাগরিতে চতুর্থ বারের মতো সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেলের পুরস্কার পেয়েছেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন অনুজ কুমার দাস।

জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে গোয়াইনঘাট সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ ও শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে পরিমল চন্দ্র দেব এবং এসআই হিসেবে গোয়াইনঘাট থানার এসআই অনুজ কুমার দাস কে এ সম্মাননা প্রদান করেন।

মঙ্গলবার (১১ জানুয়ারী) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে জেলার শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ এসআই সম্মাননা প্রদান করা হয়।

গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, দেশব্যাপী এই প্রথম অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপরাধ পর্যালোচনায় আবারও টিম গোয়াইনঘাট সিলেট জেলার মধ্যে সকল ক্যাটাগরিতে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

গোয়াইনঘাট থানার অফিসার্স ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ গোয়াইনঘাট থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে।

গোয়াইনঘাটের সকল পুলিশ সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রবাস কুমার সিংহ ও পরিমল চন্দ্র দেব বলেন, যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়।

পুরস্কারের জন্য মনোনীত করায় সিলেট জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ